মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

সাভারে মাথা-হাতবিহীন নারীর খন্ডিত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা সাভার উপজেলার দত্তপুকুর এলাকা থেকে এক নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে ওই নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

এ বিষয়ে স্থানীয়রা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। সাভারে বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি তারা।

লাশ উদ্ধারের বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খন্ডিত মাথা ও হাত পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বা তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা ওই নারীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102