মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিমপুর থানা সেক্রেটারী রিয়াজ উদ্দিনের মেয়ের মৃত্যুতে কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর শোক

কাশিমপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা সেক্রেটারী মোহাম্মদ রিয়াজ উদ্দিন এর মেয়ে মারিয়া আক্তারের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিমপুর থানা সেক্রেটারী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মেয়ে মারিয়া আক্তার গতরাত দুইটায় চিকিৎসাধীন অবস্থায় নিউরোসাইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মারিয়া আক্তারের বয়স ছিলো ১৫ বছর। মরহুমার জানাজা আজ বাদ যোহর জানাযা শেষে নিজ গ্রাম কাশিমপুর উত্তর পানিশাইল এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) এক শোকবাণী প্রদান করেছেন। জানাজা নামাজের পূর্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি মোঃ হোসেন আলী। কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ফরহাদ হোসেন। শ্রমিককল্যাণ নগর সেক্রেটারি ফারদিন হাসান হাসিব। শ্রমিক কল্যাণ কাশিপুর থানা সভাপতি মোঃ আব্দুল লতিফ।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবার পরিজনের জন্য ধৈর্যধারণের তাওফিক কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। নেৃতবৃন্দ বলেন, রিয়াজ উদ্দিন ভাইয়ের মেয়েকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিন, তার নেক আমলগুলো কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন। আমরা তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102