মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

ঘোড়াঘাটে বিষপানে যুবকের আত্মহত্যা ও অসুস্থ বৃদ্ধ হাসপাতালে ভর্তি

মোফাজ্জল হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে বিষ পানে আসলাম (৩০) নামের এক যুবকের আত্মহত্যা ও শ্রী ফুলচান চৌধুরী(৭০) নামে এক বৃদ্ধ অসুস্থ হয়ে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আসলামের পরিবার জানান, ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর দামপাড়ার আঃ অহেদের ছেলে আসলামের সাথে প্রায় ৬ বছর আগে জয়পুরহাট জেলার নান্দাস গ্রামের আব্দুস সাকিমের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। তার কিছু দিন পর থেকেই ওই দম্পতির মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয় এবং মনোমালিন্যতার এক পর্যায়ে মাঝে মধ্যেই স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়। এরই মধ্যে তাদের একটা পুত্র সন্তানের জন্ম হয়।

আসলাম ঢাকায় রিক্সা চালাতো বুধবার ৮ জানুয়ারী দিবাগত রাতে ঢাকা থেকে বাড়িতে আসে। এ সময় স্ত্রী শারমিন আক্তার সে তার বাবার বাড়িতে অবস্থান করছিল। স্বামী আসলাম বাড়িতে আসার কথা শুনে স্ত্রী শারমিন বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে সে তার স্বামীর বাড়িতে আসে। স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সকাল ১০টায় স্ত্রীর উপর অভিমান করে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে পরিবারের লোক জন স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সে সময় তার অবস্থা মুমূর্ষ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তরিত করেন। পরে দুপুর আনুমানিক ১টায় আসলামের মৃত্যু হয়।

অপরদিকে একই দিন দুপুরে ঘোড়াঘাট পৌর সভার ফুরলের বারনী বালু এলাকার শ্রী ফুলচান চৌধুরী(৭০) নামে এক বৃদ্ধ পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পানে অসুস্থ হয়ে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনা শুনেছি। মৃত্যু ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102