মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

গংগাচড়ায় বসতবাড়িতে আগুন, ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে গংগাচড়া উপজেলার চেংমারী এলাকায় শাজাহান আলীর বাড়ীতে অসাবধানতা বসত আগ্নিকান্ডে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে পরদিনই ঘটনাস্থল পরিদর্শন ও জরুরি সহায়তা নিয়ে হাজির হয় গংগাচড়া জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (রংপুর -১) জননেতা অধ্যাপক রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা আমীর মাওঃ মোঃ নায়েবুজ্জামান, গংগাচড়া ইউনিয়ন আমীর মোঃ মনিচুর রহমান, কোলকোন্দ ইউনিয়ন সেক্রেটারী মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম, মৌলভীবাজার ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ,মোঃ শাহজাহান এর বাড়ীতে গিয়ে শান্তনা প্রদান ও তাৎক্ষণিক চাল, ডাল, তেল, লবন, ছোলা, চিড়া, মুড়ি সহ
প্রয়োজনীয় জরুরি খাবার নিয়ে হাজির হয়। এসময় কিছু নগদ অর্থও সহায়তা প্রদান করেন অধ্যাপক রায়হান সিরাজী।

এসময় অধ্যাপক রায়হান সিরাজী বলেন বিপদ মুসিবত আল্লাহ তায়ালার পক্ষ থেকে পরীক্ষা। এতে ধৈর্য্য ধারণ করা মুমিনের দায়িত্ব। তিনি স্থানীয় জনগণকে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান এবং সামনের দিনগুলোতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন। এসময় তিনি সকলকে সাথে নিয়ে আল্লাহর দরবারে ওই পরিবারের জন্য মুনাজাত করেন।।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102