মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১১মার্চ) বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ার
বাইপাইল-আবদুল্লাহপুর আঞ্চলিক সড়কের ইউনিক বগাবাড়ী এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নিজ কার্যালয়ে ঢাকা জেলা সভাপতি অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় ও সহ-সেক্রেটারি অধ্যক্ষ আল-আমিন হোসেনের সহ-সঞ্চালনায় এক বর্ণাঢ্য দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা দক্ষিণ অঞ্চলের সহকারি পরিচালক মো. শাহজাহান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “বিগত কিছু বছর আমরা দমন-পীড়নের কারণে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেল-জুলুম, নির্যাতন ও ফাঁসির মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা তখনও ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। যারা আমাদের ভয় দেখিয়েছিল, আজ তারা নিজেরাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, “এই বিজয় আমাদের চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় অর্জনের জন্য প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। কোনো শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করা যাবে না। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি প্রদান করতে হবে – এটাই হাদিসের শিক্ষা।”

তিনি জানান, “১১ তারিখ থেকে শুরু হওয়া দাওয়াতি পক্ষকে সামনে রেখে প্রতিটি ঘরে ঘরে শ্রমিক কল্যাণের দাওয়াত পৌঁছাতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সহকারি অঞ্চল পরিচালক মো. শাহজাহান হোসেন বলেন, “আমরা এতদিন কথা বলার সুযোগ পাইনি। আজ আল্লাহ আমাদেরকে সে সুযোগ দিয়েছেন। আমাদেরকে সত্যকে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। আগামীর সূর্য ইসলামের সূর্য হবে-এই বিশ্বাস নিয়ে আমাদের অগ্রসর হতে হবে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, “এই দাওয়াতি পক্ষের আওতার বাইরে কোনো শ্রমিক যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে। আমাদের দাওয়াত পৌঁছাতে হবে প্রতিটি শ্রমিক পরিবারের দোরগোড়ায়। ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো।”

তিনি বলেন, “মানুষ বিশ্বাস করে, আগামী দিনের সরকার হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরকার। আমাদের বিশ্বাস রাখতে হবে, সেই নতুন সূর্য ইসলামের আলো নিয়ে উদিত হবে।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সহ-সভাপতি নুরুল আলম, জেলা সহকারী সেক্রেটারি ফয়জুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাস্টার আশরাফুল, জেলা কোষাধক্ষ্য আব্দুল মান্নান রাসেল এবং বিভিন্ন থানা শাখার সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দসহ প্রায় ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102