মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো “ঢাকা জেলা হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম”–এর এক বর্ণাঢ্য সমাবেশ। শুক্রবার সকাল ৯টায় বাইপাইল এলাকার একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন আসাদুজ্জামান জীম, যিনি ঢাকা জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং পেশাজীবী থানার আমীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বশির আহমেদ, আমীর, আশুলিয়া থানা। বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা বিস্তারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেন।

সমাবেশে ঢাকা জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগত ১০০ জনেরও বেশি হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মিলনমেলায় অংশগ্রহণকারীদের মাঝে ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ বিরাজ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102