মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

কাশিমপুরে জামায়াতের রুকন টি এস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ একটি গুরুত্বপূর্ণ রুকন টি এস (Training Session) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর সভাপতি ও থানা আমির মোঃ ফরহাদ হোসেন। পুরো অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ নুরুজ্জামান ফকির, তাকে সহায়তা করেন সহকারী সেক্রেটারি মোঃ সোহেল পাঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর এইচ আর ডি সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম। তিনি রুকনদের সামনে আদর্শিক ও সাংগঠনিক দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ওলামা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ইসলামী আন্দোলনের চেতনা ও দাওয়াতি কাজের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণকারীরা উৎসাহ ও মনোযোগের সঙ্গে বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম বিশেষভাবে কার্যকর হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102