মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিদর্শনে মাওলানা আফজাল হোসাইন

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার্থীদের মাঝে মাস্ক ও পানি বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হচ্ছে—এমন পরিস্থিতি প্রত্যক্ষ করতে আজ শনিবার ঢাকা-১৯ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন রাজধানীর আশপাশের কয়েকটি কেন্দ্রে সরেজমিন পরিদর্শন করেন।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় সাভারের কান্দাপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তার পরিদর্শন কার্যক্রম শুরু হয়। সেখানে তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ পরিদর্শন শেষে সাংবাদিকদের মাওলানা আফজাল হোসাইন বলেন,

“জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ এখানেই তাদের উচ্চশিক্ষার পথে প্রথম ধাপ রাখছে। তাদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে চাই, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থী যেন তার প্রাপ্য স্থান পায়। এজন্য প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

পরিদর্শনকালে মাওলানা আফজাল হোসাইন নিজ উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, ঠান্ডা পানি ও বিতরণ করেন। এতে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থী-শ্রেণির মধ্যে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা যায়।

এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবক দল ও সাভার-পল্লীবিদ্যুৎ থানা এলাকার সমাজসেবী ব্যক্তিবর্গ। পরিদর্শনের শেষ প্রান্তে তিনি শিমুলিয়া কলেজ কেন্দ্রেও উপস্থিত হয়ে পরীক্ষার সার্বিক চিত্র অবলোকন করেন।

পরিদর্শন শেষে মাওলানা আফজাল হোসাইন আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে তিনি ঢাকা-১৯ আসনের শিক্ষাখাতে গুণগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102