মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

আশুলিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন জামায়াতের ঢাকা-১৯আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইন

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা): ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ নাল্লা-পোল্লা ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ—বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে।

রবিবার (৮ জুন) বিকেলে আয়োজিত এই খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. আফজাল হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং ভ্রাতৃত্ববোধকে জোরদার করে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজকর্মী মো. মনিরুজ্জামান মনির। তিনি বলেন, “স্থানীয় তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ খেলাটি শুধু বিনোদনের নয়, সামাজিক বন্ধন দৃঢ় করার একটি অনন্য মাধ্যম।”

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শিমুলিয়া ইউনিয়ন আমির অধ্যক্ষ মাওলানা মো. মোখরেজুল হোসাইন মুকুল, ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক।

খেলাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত একটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102