মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

মাওলানা তারিক জামিলের কোলে সানা খানের ছেলে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮৭ বার পড়া হয়েছে

মাওলানা তারিক জামিলের কোলে সানা খানের ছেলে, আবেগঘন পোস্ট – ছবি : সংগৃহীত

ইসলামী জীবন পরিপালনের জন্য শোবিজ অঙ্গন ত্যাগ করা সাবেক বলিউড অভিনেত্রী সানা খানের ছেলেকে কোলে তুলে নিলেন পাকিস্তানের বরেণ্য আলেম ও বিখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিল। সম্প্রতি মাওলানা তারিক জামিলের সাথে সাক্ষাৎ করেন সানা খান ও তার স্বামী মুফতি আনাস। এ সময়-ই এ দম্পতি তাদের একমাত্র সন্তানকে তাদের প্রিয় ব্যক্তির কোলে তুলে দেন।

বৃহস্পতিবার পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সাবেক অভিনেত্রী এ সংক্রান্ত একটি ভিডিও ফটো ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানেই সুন্দর এ দৃশ্যটি দেখা যায়। এ সময় সানা খান ও মুফতি আনাসও বেশ হাস্যোজ্জ্বল ছিলেন।

সানা খান ওই ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘জুনিয়র তারিক জামিল হজরত মাওলানা তারিক জামিল সাহেবের সাথে সাক্ষাৎ করছে। বাস্তবেই মাওলানাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। কারণ, তিনি অনেক উত্তম মানুষ।’

সাবেক অভিনেত্রী আবেগঘন হৃদয়ে মাওলানা তারিক জামিলের প্রশংসা করে লেখেন, তিনি আমার ও এরকম অনেক মানুষের হেদায়েতের কারণ হয়েছেন। আল্লাহ সর্বদা তাকে নিরাপদ রাখেন এবং সুস্থতা দান করেন। মাওলানা আমাকে ‘মেয়ে’ বলে সম্মোধন করেন এবং সবসময় আমাকে হিকমতপূর্ণ শব্দমালা দ্বারা সবর করার প্রতি উৎসাহ দেন।’

ওই পোস্টের সবশেষে সানা খান লেখেন, ‘মানুষ আপনাকে ভাঙবার ও আপনার থেকে শুধুই উপকার হাসিলের চেষ্টা করে। তবে আমাদের আরো শক্তিশালী হওয়া উচিৎ। আর এটা আল্লাহর তরফ থেকেও পরীক্ষা।’

সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102