মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মামুন অর-রশীদ, মাল্টিমিডিয়া রিপোর্টার,ঠাকুরগাঁও :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে আওয়ামীলীগ,জাতীয় পার্টি,তৃণমূল বিএনপি সহ বিভিন্ন দলের ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে ৭ জন,ঠাকুরগাঁও-২ আসনে ৬জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত তারা জেলা রিটার্নিং অফিসার, এবং সহ:রিটানিং অফিসারের নিকট এসব মনোনয়নপত্র জমা দেন।
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন।তারা হলেন-আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুব মহিলা লাীগ নেত্রী তহমিনা আখতার মোল্লা, জাতীয় পার্টি মনোনীত রাজিউর রাজী চৌধুরী স্বপন , ওয়ার্কাস পার্টির অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, জাকের পার্টির মাহবুবুর রহমান ডালিম, ন্যাশনাল পিপলস্ পার্টির রাজিউল ইসলাম,ইসলামী ঐক্যজোটের মো: রফিকুল ইসলাম ।
ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬জন।তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল,জাপার নুরুন নাহার বেগম,,তৃণমূল বিএনপির মোজাফ্ফর হোসেন,বাংলাদেশ কংগ্রেস মনোনীত রিম্পা আকতার এবং জাকের পার্টির সূর আলম সিদ্দিক।
ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত সাবেক এমপি ইমদাদুল হক ,ওয়াকার্স পার্টির গোপাল চন্দ্র ,জাতীয় পার্টির মনোনীত হাফিজ উদ্দীন আহম্মদ,এনপিপি পার্টির শেখ সালাউদ্দীন, বিকল্প ধারা এসএম খলিলুর রহমান সরকার,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোছা. আশামনি।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান,একটি সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্টানের জন্য যে কর্ম পরিবেশ থাকা দরকার ঠাকুরগাঁওয়ে তা থাকবে।এখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মাঠে থাকবে।গ্রাম পুলিশ সহ অন্যান্য যেসব অংশের থেকে আমরা তথ্যগত সহযোগিতা পেয়ে থাকি সবগুলো প্রস্তুত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102