মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

কালিয়াকৈরে ট্রাকে আগুন, চালক দগ্ধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ট্রাকে আগুন, -ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে রড-বোঝাই একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছে ট্রাকচালক। এছাড়া আহত হয়েছে চালকের সহকারী।

রোববার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে রড-বোঝাই একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে এসে ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কেবিনসহ পুরো ট্রাকটি পুড়ে যায়। চলন্ত ট্রাকে আগুন দেয়ায় চালক দগ্ধ ও সহযোগী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102