মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

অবরোধের মিছিলে পুলিশের ধাওয়ায় যুবদল নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮০৫ বার পড়া হয়েছে

পুলিশ বলছে গুজব

নিহত যুবদল নেতা ফোরকান আলী 

বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসকের ফটকি ব্রিজ এলাকায় হরতাল সমর্থনে মিছিলের সময় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলেছে এটা গুজব। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফোরকান আলী। তিনি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ঘাষিড়া সুফিপাড়ার আব্দুল কুদ্দুসের বড় সন্তান।

শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন জানান, রোববার সকালে হরতালের সমর্থনে ঢাকা-বগুড়া মহাসড়ক ফটকি ব্রিজ এলাকায় উপজেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিল হঠাৎ পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের লাঠিচার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন অন্যদের সাথে খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফুরকান আলী দৌঁড়াতে গিয়ে মাটিতে পড়ে যান । তখন তাকে অসুস্থ্য অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাপসাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, একজন বিএনপি নেতা মারা গেছে বলে শুনেছি। তবে পুলিশের ধাওয়া খেয়ে মারা গেছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা গুজব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102