মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

আগুনে নিঃস্ব হলেন ২ পরিবার

নুর-আমিন ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামায় আগুনে দুটি পরিবারের শয়নকক্ষ, রান্নাঘর, ধান, চাল, আসবাবপত্র, ফ্রিজ, খড়ের গাদা পুড়েছে।

উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় গ্রামের জমিরপাড়ার মৃত আজহার আলীর ছেলে মো. নাজমুল ইসলাম ও মাতা লায়লা বেওয়ার বাড়ীতে রবিবার (২৪ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাজমুল বলেন, ‘আমার মা ও আমার সব পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আগুন আমাদের অনেক বড় সর্বনাশ করল।’

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর লিডার আবু সায়েম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক রওনা দেই। এলাকাবাসীসহ আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি। পরিবারগুলোর ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৩ লাখ ৫০ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাচ্চারা আগুন নিয়ে খেলতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে।’

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ বান্ডিল টিন, ১০টি কম্বল ও নগদ অর্থ প্রদান করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102