মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

আশুলিয়ায় ডামি নির্বাচন বন্ধে অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন ঢাকা জেলা উত্তর ছাত্র-দল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (২৬ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা জেলা ছাত্রদল এর পক্ষ থেকে বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এম,পি ঢাকা-১৯ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর সাবেক আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন এর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গনসংযোগ।

এ সময় নেতৃবৃন্দ ও গণসংযোগে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ৭ তারিখের নির্বাচন বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন,ডামি নির্বাচন, একতরফা নির্বাচন,আমরা মানিনা,বর্তমান অবৈধ নিশি রাতের ভোটার বিহীন সরকার বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। বর্তমান ও আগামী প্রজন্ম ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
এমতাবস্থায় ৭ ই জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে সর্বস্তরের জনগণকে আহবান করেছেন। তিনি আরো বলেন,আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে। গুম ও হত্যা করা হয়েছে অনেক নেতাকর্মীদের। অসংখ্য মিথ্যে মামলা দায়ের করা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। অনতিবিলম্বে আমাদের সকল নেতাকর্মীদের মুক্তি চাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102