মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

গাজীপুরের কাশিমপুরে সাত শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কাশিমপুরে শৈলডুবি পুরাতন বটতলা এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি ) দিনব্যাপী কাশিমপুর থানাধীন শৈলডুবি বটতলার প্রায় দুই কিলোমিটার এলাকায় সাত শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানির আশুলিয়া জোনের তিতাস গ্যাস কর্মকর্তারা। এসময় নিম্নমানের গ্যাসের চুলা ও পাইপ রাইজার সহ গ্যাস সংযোগের বিভিন্ন মালামাল জব্দ করা হয়। অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে এলাকাবাসী বলেন, অসাধু ঠিকাদার ও দালালরা এই এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে সরকারি সম্পদ গ্যাস চুরি করে বিক্রি করছে । এদের থেকে রাষ্ট্রীয় সম্পদ (‘গ্যাস’) রক্ষার দাবি জানিয়েছেন এবং অবৈধ গ্যাস সংযোগকারী অসাধু ঠিকাদার ও গ্যাস দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গাজীপুরে গ্যাস সংকট নিরশনের জোর দাবি জানান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরে অধিকাংশ এলাকায় গত এক বছরে বহু নতুন বাসা-বাড়ী নির্মান করা হয়েছে শিল্প কল কারখানায় কর্মরত শ্রমিকদের এবং স্হানীয় বাসিন্দাদের বসবাসের জন্য এবং প্রতিনিয়ত নির্মাণ করা হচ্ছে বাসা-বাড়ী এবং কলোনী। আর এসব টিনশেড বিল্ডিং ঘরসহ বহুতল ভবন সহ পাকা আধাপাকা বাসাবাড়ীতে রাতের আঁধারে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। এসব অবৈধ সংযোগের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদার ও এলাকার মাতাব্বর এবং তাদের লোকজন।

অনেকেই আবার বেশি গ্যাস পাওয়ার লোভে ঝুকিপূর্ন রাইজারে নানা ধরনের কেরামতিও করেছেন তারা। ফলে যেকোনো মুহুর্তে বিস্ফোরণসহ মারাত্মক অগ্নিকান্ডের আশঙ্কায় রয়েছে পোশাক শিল্প কল কারখানার শ্রমিকরা।

অভিযান পরিচালনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি আশুলিয়া জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,উপব্যবস্থাপক আনিস উজ্জামান সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102