মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

চুক্তিতে বিয়ে করেছেন মৌসুমী!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১২৮ বার পড়া হয়েছে

মৌসুমী (সংগৃহীত)

আগের মতো নিয়মিত না-হলেও মাঝে মাঝে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন তিনি।

সম্প্রতি তিনি আমেরিকা গিয়েছেন।আমেরিকায় আগে থেকে অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সেখানে (১৮ নভেম্বর) আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল ৩টা ৪০ মিনিটে দুই বছরের চুক্তিতে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। তবে তা বাস্তবে নয়। এটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য।

‘কন্টাক বিয়ে’ নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর। আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকা। অসহায় মানুষের সহায়তা করা ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস-এর তত্ত্বাবধানে এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি।

অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর। সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি।

আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্যে আমাদের দেশের মেয়েরা দুই বছরের কন্টাক বিয়ে করেন। এতে জাহাঙ্গীর অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।হাসান জাহাঙ্গীর সম্প্রতি আমেরিকাতে গোল্ডেন এইজ হোম কেয়ারের বিজ্ঞাপন নির্মাণ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102