মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

সাভারে অবরোধ সমর্থনে মহিলা দলের মিছিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৯ম দফায় দেশব্যাপী ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মহিলা দল। আজ দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সহ- পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এর নির্দেশে

আশুলিয়ায় সাভার ও আশুলিয়া থানা এবং সাভার পৌর মহিলা দলের নেতাকর্মী রা এ বিক্ষোভ মিছিল করে।

এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা মহিলাদলের সভাপতি, সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান মিনি, জোসনা আক্তার – সহ – সভাপতি, শিউলি আক্তার- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পলি আক্তার- সাংগঠনিক সম্পাদক এবং সভার থানা ও পৌর মহিলা দলনেত্রী তানিয়া আক্তার – যুগ্ম সাধারণ সম্পাদক- সাভার পৌর মহিলা দল,পারভিন আক্তার – সহ-সাধারণ সম্পাদক, সাভার পৌর মহিলা দল ও অন্যান্য মহিলা দলের নেতৃবৃন্দ।

এ সময় আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান মিনি বলেন, আমাদের এক দফা দাবি এই অবৈধ, নিশি রাতের ভোটার বিহীন সরকারের পদত্যাগ এবং ঘোষিত অবৈধ তফশীল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় কোন প্রহসনের একতরফা নির্বাচন আমরা মানি না মানবো না। আমরা প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ও সাভার- আশুলিয়ার সাবেক এম,পি ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র নেতৃত্বে রাজপথে আছি থাকব ইন শাহ আল্লাহ। দেশ রক্ষার অবরোধ চলছে -চলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102